ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্যের দাবি 

লক্ষ্মীপুর প্রতিনিধি 
প্রকাশিত: ১৩:২০, ২ ফেব্রুয়ারি ২০২০
জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্যের দাবি 
ছবি: ডেইলি বাংলাদেশ

‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ এই স্লোগানকে ধারণ করে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে।

রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে গিয়ে মিলিত হয়। প্রধান অতিথি ছিলেন ডিসি অঞ্জন চন্দ্র পাল।

এডিসি (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আইয়ুব মিয়া।

Advertisement

বক্তব্য রাখেন, ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা শাখার সহকারী পরিচালক নুর হোসেন, সদস্য জাকির হোসেন ভূঁইয়া আজাদ, হোটেল মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন, লক্ষ্মীপুর বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আবদুল আজিজ প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!